কর্মসূচি সংগঠক, আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম

Full time @BRAC in Non-profit and Social Services
  • Dhaka, Bangladesh, BRAC Centre, 75 Mohakhali BD, 1212
  • Post Date : June 10, 2026
  • Apply Before : June 17, 2026
  • Salary: Negotiable
  • 0 Application(s)
  • View(s) 1
Email Job

Job Detail

  • Job ID 37083
  • Career Level  Executive
  • Experience  Not Required
  • Min. Qualification  Master’s Degree
  • Gender  Any
  • Industry Experience  NGO
  • No. of Vacancy  1
  • Job Location  Anywhere in Bangladesh

Job Description

Education

  • Masters
  • যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর/সমমানের ডিগ্রি। সকল পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে।

Additional Requirements

প্রার্থীদের নিয়মিত মাঠপর্যায়ে মোটরসাইকেল চালিয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে এবং দেশের প্রান্তিক ও অতি দরিদ্র জনগোষ্ঠীর সঙ্গে প্রতিকুল পরিবেশে নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে কাজ করার সক্ষমতা থাকতে হবে।


Responsibilities & Context

ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে। দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের ১৪ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের উন্নত ও সম্ভাবনাময় জীবন গড়ার সুযোগ তৈরি করতে কাজ করে চলেছে।

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়তার মাধ্যমে দেশের অতি দারিদ্র্য থেকে উত্তরণ ও টেকসই উন্নয়নে ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রোগ্রাম দেশজুড়ে ৪৫২টি শাখার মাধ্যমে প্রায় ২৪ লাখ সদস্যকে দারিদ্র্যমুক্তি এবং টেকসই আর্থসামাজিক ক্ষমতায়নে সহায়তা প্রদান করেছে যাদের শতভাগই নারী।

ব্র্যাক আলট্রা-পুওর গ্র্যাজুয়েশন প্রেগ্রাম পরিবারের সদস্য হয়ে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উন্নয়নে একজন সহযোগী হিসেবে কাজ করতে আগ্রহী যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের আবেদন করার জন্য আহবান করা হচেছ।

কাজের বিবরণ

  • কর্মসূচির নীতিমালা অনুযায়ী উপযুক্ত সদস্য নির্বাচন এবং তাদের জন্য সম্ভাবনাময় আয়বর্ধনমূলক উদ্যোগ বা এন্টারপ্রাইজ চিহ্নিত করা।
  • সদস্যদের এন্টারপ্রাইজ উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান, সম্পদ ক্রয় ও হস্তান্তরে সহায়তা, সুদমুক্ত ব্র্যাক সহায়তার অর্থ বিতরণ এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহ নিশ্চিত করা।
  • সদস্যদের কাছ থেকে নির্ধারিত সময়ে ব্র্যাক সহায়তার অর্থ ও সঞ্চয় সংগ্রহ করা এবং সকল আর্থিক লেনদেন যথাসময়ে শেষ করা।
  • নিয়মিত বাড়ি পরিদর্শনের মাধ্যমে সদস্যদের এন্টারপ্রাইজ পরিচালনা ও উন্নয়নে হাতে-কলমে পরামর্শ, কারিগরি সহায়তা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা, যাতে তারা টেকসহভাবে অতি দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে পারে।
  • গ্রুপ ভিজিট ও নিয়মিত যোগাযোগের মাধ্যমে সদস্যদের স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, পুষ্টি এবং নানা সামাজিক বিষয়ে সচেতনতা তৈরি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়তা করা।
  • সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে অতি দারিদ্র্য থেকে বেরিয়ে আসতে সহায়তার করার লক্ষ্যে তাদের এন্টারপ্রাইজ ও সামগ্রিক অগ্রগতির নিয়মিত ফলোআপ, তত্ত্বাবধান, নিবিড় পর্যবেক্ষণ এবং মূল্যায়ন করা।

কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়


Skills & Expertise

Other Relevant Skills


Compensation & Other Benefits

সংস্থার নীতিমালা অনুযায়ী

সুবিধাসমূহঃ উৎসব ভাতা, মাতৃত্ব/পিতৃত্বকালীন ছুটি, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, যাতায়াত ভাতা, স্বাস্থ্য ও জীবনবিমা সুবিধা এবং বিবিধ।

Other jobs you may like