সহকারী পরিচালক (আইটি) (কর্মী স্তর-৬)

Full time @Dushtha Shasthya Kendra (DSK) in Non-profit and Social Services
  • Dhaka, Bangladesh, House-741, Road-09, Baitul Aman Housing Society, Adabor, Mohammadpur BD, 1207
  • Post Date : February 7, 2026
  • Apply Before : February 28, 2026
  • Salary: Negotiable
  • 0 Application(s)
  • View(s) 5
Email Job

Job Detail

  • Job ID 32603
  • Career Level  CEO/CTO/CFO/COO/CMO/Director
  • Experience  15+ Years
  • Min. Qualification  Bachelor's Degree
  • Gender  Any
  • Industry Experience  NGO
  • Salary/Employment Grade  6
  • Candidate Age  At most 45 years
  • No. of Vacancy  1
  • Job Location  Dhaka Division

Job Description

Education

  • Bachelor of Science (BSc) in Computer Science
  • Bachelor of Science (BSc) in Computer Engineering
  • Bachelor of Science (BSc) in Software Engineering
  • যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/সফটওয়ার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক বা সমমান।

Experience

    • At least 15 years
 

Additional Requirements

  • Age At most 45 years

অভিজ্ঞতা ও যোগ্যতা:

  • ASP.NET সফটওয়্যার ও MSSQL ডেটাবেইজে কাজে অন্তত ১৫ বছরের অভিজ্ঞতা।
  • ডাটাবেইজ ব্যবস্থাপনা (Database Management), SQL কুয়েরি, রিপোর্ট প্রস্তুতকরণে দক্ষতা।
  • REST API, JSON, AJAX, HTML5, CSS, JavaScript ইত্যাদিতে দক্ষতা।
  • UI/UX ডিজাইন এবং রিপোর্টিং টুল (Crystal Reports, Power BI ইত্যাদি) ব্যবহারে দক্ষতা।
  • সফটওয়ার আর্কিটেকচার, সিকিউরিটি এবং ডিপ্লয়মেন্ট বিষয়ে গভীর জ্ঞান।
  • ক্ষুদ্রঋণ (Microfinance 360 / MFI) প্রতিষ্ঠানে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ম্যাক্রোফিন ৩৬০ (Microfin 360) সফটওয়্যারএ কাজ করার অভিজ্ঞতা আবশ্যক।
  • কম্পিউটার অ্যাপ্লিকেশন, সিস্টেম সাপোর্ট ও ব্যবহারকারী সহায়তা প্রদানে দক্ষ হতে হবে।
  • নেটওয়ার্কিং, সার্ভার ব্যবস্থাপনা, ইমেইল সিস্টেম, ওয়েব সার্ভার ও NAS সংক্রান্ত কার্যকর জ্ঞান ও অভিজ্ঞতা থাকলে প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
  • দায়িত্বশীল, সমস্যা সমাধানে সক্ষম এবং দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।

Responsibilities & Context

দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) ১৯৮৮ সাল থেকে বাংলাদেশের নগর ও পল্লী অঞ্চলে দরিদ্র জনগণের জন্য উন্নয়নমূলক ও আর্থ-সামজিক কার্যক্রম পরিচালনা করছে।

 

ডিএসকে মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক সনদপ্রাপ্ত (সনদ নং-৩৬৯)।

 

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF), বাণিজ্যিক ব্যাংক ও অন্যান্য দাতা সংস্থার সহযোগিতায় ডিএসকে ১৯৯৩ সাল থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

 

ডিএসকে ঋণ কার্যক্রম পরিচালনার জন্য উল্লেখিত পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের নিকট দরখাস্ত আহবান করছে।

 

কর্মস্থল: প্রধান কার্যালয়, ঢাকা

 

মূল দায়িত্ব ও কর্তব্যসমূহ:

  • প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী নতুন সফটওয়্যার (ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন) তৈরি ও বাস্তবায়ন।
  • ইতোমধ্যে তৈরিকৃত সফটওয়্যারগুলোর বাগ ফিক্সিং, সংস্কার ও নতুন ফিচার সংযোজন।
  • Microfin 360 সফটওয়্যারের ব্যবহার বিষয়ক সাপোর্ট প্রদান।
  • ব্যাবহারকারীদের আইটি বিষয়ক প্রশিক্ষণ প্রদান।
  • সফটওয়্যার প্রস্তুত সম্পর্কিত ডকুমেন্টেশন (SRS, User Manual, Change Log) প্রস্তুত করা।
  • আইটি সংক্রান্ত যে কোনো প্রযুক্তিগত সমস্যা সমাধানে সহায়তা প্রদান।

Skills & Expertise


Compensation & Other Benefits

বেতন ও অন্যান্য সুবিধাদি: প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারণ করা হবে। অন্যান্য সুবিধাদি: দুইটি উৎসব ভাতা, বৈশাখী ভাতা, ভবিষ্য তহবিল (প্রভিডেন্ট ফান্ড), আনুতোষিক (গ্র্যাচুয়িটি), অর্জিত ছুটি ভাতা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য সুবিধা প্রযোজ্য হবে।
কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ বা জিপিএ ২.০০ এর কম গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য পরীক্ষার তারিখ ও স্থান ই-মেইল/ মোবাইল ফোনে জানানো হবে। সংস্থায় কর্মরত যোগ্য প্রার্থীদের বিবেচনায় নেয়া হবে। যোগ্যতাসম্পন্ন আদিবাসী, প্রতিবন্ধী ও নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। অধিক যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স শিথিলযোগ্য। সংস্থা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের চেতনার ভেতর দিয়ে পরিচালিত। সংস্থা যৌন হয়রানি, অপব্যবহার, অসততা এবং দুর্নীতিসহ কর্মক্ষেত্রে যেকোন ধরনের অবাঞ্ছিত আচরণ প্রতিরোধে শূন্য-সহিষ্ণু। সংস্থা লিঙ্গ সমতা ও বৈচিত্র্য সমর্থনে প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল আবেদনকারীদের উৎসাহিত করে।
আগ্রহী প্রার্থীদেরকে জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, সদ্যতোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত সনদপত্র ও অভিজ্ঞতার সনদপত্রের অনুলিপিসহ আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখের মধ্যে মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) বরাবরে নিম্ন ঠিকানায় পৌাঁছাতে হবে। খামের উপর পদের নাম উল্লেখ থাকতে হবে। আবেদন পাঠানোর পদ্ধতি: সরাসরি: মানবসম্পদ ও প্রশাসন বিভাগ, দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে), বাড়ি # ৭৪১, সড়ক # ৯, বায়তুল আমান হাউজিং সোসাইটি, আদাবর, ঢাকা-১২০৭।অনলাইন: https://career.dskbangladesh.org/

Other jobs you may like