সহকারী শিক্ষক (ইংরেজি)
Full time @Gana Unnayan Kendra (GUK) posted 13 hours ago in Education & Training Shortlist Email JobJob Detail
-
Job ID 34197
-
Career Level Executive
-
Experience 0-1 Year
-
Min. Qualification Bachelor's Degree
-
Gender Any
-
Industry Experience Education/Training
-
Candidate Age At most 35 years
-
No. of Vacancy 3
-
Job Location Rangpur Division
Job Description
Education
- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রি।
Additional Requirements
- Age At most 35 years
-
সকল পদের ক্ষেত্রে শিক্ষার কোন স্তরে তৃতীয় বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না;
-
সকল পদের প্রার্থীদের জন্য এপ্রিল ৩০, ২০২৬ খ্রিঃ তারিখে বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে;
-
নির্বাচিত শিক্ষকদের বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সনে ক্লাস পরিচালনা করতে হবে;
-
নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কম্পিউটার পরিচালনা এবং মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস পরিচালনায় পারদর্শী হতে হবে;
Responsibilities & Context
জব কনটেক্সটঃ
বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র (GUK)’ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘‘গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ’’-এ জাতীয় বেতন স্কেল এর ১১তম গ্রেড (১২,৫০০-৩২,২৪০) অনুসারে সহকারী শিক্ষক (ইংরেজি) পদে শিক্ষক নিয়োগ।
জব রেসপনসিবিলিটিঃ
-
নিয়মিত ক্লাশ পরিচালনা করা;
-
পাঠ পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন এবং কার্যকর শ্রেণি কক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ;
-
রুটিন ও সময়সূচী প্রস্তুতে সহায়তাকরণ;
-
শিক্ষার্থীদের শেখানোর জন্য বিভিন্ন কৌশল (গল্প বলা, শিক্ষামূলক খেলা ইত্যাদি) অবলম্বন;
-
শিক্ষার্থীদের ক্লাশরুমে নিরাপদ রাখা, সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উদ্যোগ গ্রহণ;
-
সহশিক্ষা কার্যক্রমে (নৃত্য, আবৃত্তি, গান ইত্যাদি) সহযোগিতা করা;
-
ইন্টারেক্টিভ লার্নিং এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে নির্দেশনা প্রদান;
-
শ্রেণিকক্ষে শিক্ষার পরিবেশ বজায় রাখা;
-
শিক্ষার্থীদের খেলাধুলার সাথে সম্পৃক্তকরণ;
-
শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী কাউন্সিলিং করা;
-
পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রদানে সহায়তা।
সুযোগ-সুবিধাঃ
-
শিক্ষানবীশকাল শেষে মূল্যায়নের ভিত্তিতে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সকল সুবিধা প্রদান করা হবে;
-
মূল বেতনের ৪০% বাড়িভাড়া এবং নির্ধারিত চিকিৎসা ও উৎসবভাতা প্রদান করা হবে;
-
প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে আবাসিক শিক্ষকদের জন্য আবাসন ব্যবস্থা, খাদ্য ও আবাসিক ভাতা প্রদান করা হবে;
-
চাকুরীর মেয়াদ ০২ (দুই) বছর পূর্ণ হলে হাউজিং ডেভলপমেন্ট ঋণ সুবিধা প্রদান করা হবে;
-
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা।
বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র (GUK)’ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘‘গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ’’-এ সহকারী শিক্ষক (ইংরেজি) পদে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগণকে এপ্রিল ২০, ২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ৫ টার মধ্যে সভাপতি বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্যতোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্বের সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, নশরৎপুর, গাইবান্ধা-৫৭০০ এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে।
-
খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে;
-
আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার নির্ধারিত দিনে রশিদমুলে ৫০০.০০ (পাঁচশত) টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
-
সকল পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ও বিএড/এমএড/শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এবং নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে;
-
শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে;
-
পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;
-
নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে;
-
নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে প্রয়োজনে যোগাযোগ ০১৭১৩৪৮৪৬৮১, ০১৭১৩৪৮৪৬৮২।
Other jobs you may like
-
Teacher (O-Level & A-Level) (Subject Teacher) Featured
- @ London School of English (Dhaka, Keraniganj)
- Dhaka, Bangladesh, Chunkutia Chowrasta, Keraniganj BD, 1310