সহকারী শিক্ষক (ইংরেজি)

Full time @Gana Unnayan Kendra (GUK) in Education & Training
  • Gaibandha, Bangladesh, Main office : Nashratpur, Gaibandha, 5700
  • Post Date : April 5, 2026
  • Apply Before : April 20, 2026
  • Salary: Tk18,500.00 / Monthly
  • 0 Application(s)
  • View(s) 49
Email Job

Job Detail

  • Job ID 34197
  • Career Level  Executive
  • Experience  0-1 Year
  • Min. Qualification  Bachelor's Degree
  • Gender  Any
  • Industry Experience  Education/Training
  • Candidate Age  At most 35 years
  • No. of Vacancy  3
  • Job Location  Rangpur Division

Job Description

Education

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) সহ  স্নাতকোত্তর ডিগ্রি।

Additional Requirements

  • Age At most 35 years
  • সকল পদের ক্ষেত্রে শিক্ষার কোন স্তরে তৃতীয় বিভাগ/সমমান গ্রহণযোগ্য হবে না;

  • সকল পদের প্রার্থীদের জন্য এপ্রিল ৩০, ২০২৬ খ্রিঃ তারিখে বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে;

  • নির্বাচিত শিক্ষকদের বাংলা মাধ্যম এবং ইংরেজি ভার্সনে ক্লাস পরিচালনা করতে হবে;

  • নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের কম্পিউটার পরিচালনা এবং মাল্টিমিডিয়া ব্যবহার করে ক্লাস পরিচালনায় পারদর্শী হতে হবে;


Responsibilities & Context

জব কনটেক্সটঃ

বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র (GUK)’ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘‘গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ’’-এ জাতীয় বেতন স্কেল এর ১১তম গ্রেড (১২,৫০০-৩২,২৪০) অনুসারে সহকারী শিক্ষক (ইংরেজি) পদে শিক্ষক নিয়োগ।

জব রেসপনসিবিলিটিঃ

  • নিয়মিত ক্লাশ পরিচালনা করা;

  • পাঠ পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন এবং কার্যকর শ্রেণি কক্ষ ব্যবস্থাপনা নিশ্চিতকরণ;

  • রুটিন ও সময়সূচী প্রস্তুতে সহায়তাকরণ;

  • শিক্ষার্থীদের শেখানোর জন্য বিভিন্ন কৌশল (গল্প বলা, শিক্ষামূলক খেলা ইত্যাদি) অবলম্বন;

  • শিক্ষার্থীদের ক্লাশরুমে নিরাপদ রাখা, সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধানের উদ্যোগ গ্রহণ;

  • সহশিক্ষা কার্যক্রমে (নৃত্য, আবৃত্তি, গান ইত্যাদি) সহযোগিতা করা;

  • ইন্টারেক্টিভ লার্নিং এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থীকে নির্দেশনা প্রদান;

  • শ্রেণিকক্ষে শিক্ষার পরিবেশ বজায় রাখা;

  • শিক্ষার্থীদের খেলাধুলার সাথে সম্পৃক্তকরণ;

  • শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী কাউন্সিলিং করা;

  • পরীক্ষা গ্রহণ এবং ফলাফল প্রদানে সহায়তা।

সুযোগ-সুবিধাঃ

  • শিক্ষানবীশকাল শেষে মূল্যায়নের ভিত্তিতে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী সকল সুবিধা প্রদান করা হবে;

  • মূল বেতনের ৪০% বাড়িভাড়া এবং নির্ধারিত চিকিৎসা ও উৎসবভাতা প্রদান করা হবে;

  • প্রতিষ্ঠানের নিয়ম অনুসারে আবাসিক শিক্ষকদের জন্য আবাসন ব্যবস্থা, খাদ্য ও আবাসিক ভাতা প্রদান করা হবে;

  • চাকুরীর মেয়াদ ০২ (দুই) বছর পূর্ণ হলে হাউজিং ডেভলপমেন্ট ঋণ সুবিধা প্রদান করা হবে;

  • প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা।

বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ‘গণ উন্নয়ন কেন্দ্র (GUK)’ কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত এবং অত্যাধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত ‘‘গণ উন্নয়ন কেন্দ্র রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ’’-এ সহকারী শিক্ষক (ইংরেজি) পদে নিয়োগের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীগণকে এপ্রিল ২০, ২০২৬ খ্রিঃ তারিখ বিকাল ৫ টার মধ্যে সভাপতি বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত, সদ্যতোলা ০২ কপি পাসপোর্ট সাইজ ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, নাগরিকত্বের সনদ ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ, নশরৎপুর, গাইবান্ধা-৫৭০০ এই ঠিকানায় সরাসরি/ডাক/কুরিয়ার যোগে প্রেরণের জন্য আহবান করা যাচ্ছে।

  • খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে;

  • আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের পরীক্ষার নির্ধারিত দিনে রশিদমুলে ৫০০.০০ (পাঁচশত) টাকা প্রদান করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;

  • সকল পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী ও বিএড/এমএড/শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ এবং নারী প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে;

  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে মোবাইল/এসএমএস/ইমেইলের মাধ্যমে পরীক্ষার জন্য ডাকা হবে;

  • পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না;

  • নিয়োগ সংক্রান্ত বিষয়ে যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করে;

  • নিয়োগ সংক্রান্ত যে কোন বিষয়ে প্রয়োজনে যোগাযোগ ০১৭১৩৪৮৪৬৮১, ০১৭১৩৪৮৪৬৮২।

Other jobs you may like