জোনাল এম আইএস কাম লিগ্যাল অফিসার

Full time @Eco-Social Development Organization (ESDO) in Non-profit and Social Services
  • Thakurgaon, Bangladesh, Collegepara (Gobindanagar) BD, 5100
  • Post Date : February 10, 2026
  • Apply Before : February 20, 2026
  • Salary: Tk32,000.00 / Monthly
  • 0 Click(s)
  • View(s) 1
Email Job

Job Detail

  • Job ID 32695
  • Career Level  Officer
  • Experience  3-4 Years
  • Min. Qualification  LLB
  • Gender  Any
  • Industry Experience  NGO
  • Candidate Age  At most 40 years
  • No. of Vacancy  5
  • Job Location  Anywhere in Bangladesh

Job Description

Education

  • Masters
  • Master of Law (LLM) in Law
  • Bachelor of Law (LLB) in Law

Experience

    • At most 3 years
  • The applicants should have experience in the following business area(s): NGO

Additional Requirements

  • Age At most 40 years
  • এনজিও/ আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে জোনাল এমআইএস বা শাখার এমআইএস হিসেবে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারে মাইক্রোসফট্ অফিস পরিচালনা ও রিপোর্টিং এ দক্ষ হতে হবে
  • কম্পিউটারের এমএস ওয়ার্ড , এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং যে কোনো ধরনের সফ্টওয়্যার পরিচালনায় পারদর্শীতা থাকতে হবে ।
  • ইএসডিও’র মাইক্রোফিন্যান্স কর্মসূচির যেকোন কর্মস্থলে কাজ করার মানষিকতা থাকতে হবে।
  • চাকুরীতে যোগদানের সময় ৩০০/- (তিনশত) টাকা মুল্যের নন-জুটিশিয়াল ষ্ট্যাম্পে উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে।
  • সাক্ষাৎকারের সময় মুল সনদ পত্র দেখাতে হবে এবং চাকুরীতে যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মুল সনদ মানব সম্পদ বিভাগে জমা রাখতে হবে।
  • চাকুরীতে যোগদানের সময় এক মাসের বেতন সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা প্রদান করতে হবে।

Responsibilities & Context

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’র সনদপ্রাপ্ত বে-সরকারী উন্নয়ণ সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ইএসডিও ১৯৮৮ সালে দরিদ্র ও প্রান্তিকদের প্রতি সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মহৎ দৃষ্টি দিয়ে যাত্রা শুরু করে। জনগণের কেন্দ্রিক সংগঠন হওয়ায় ইএসডিও এমন একটি সমাজের কল্পনা করেছিল যা অসমতা ও অবিচার থেকে মুক্ত হবে। ইএসডিও সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি মূলক বিভিন্ন কার্যক্রম/ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ইএসডিও বর্তমানে দেশের ৫৩টি জেলার ৪০৮ উপজেলায় ১৫ মিলিয়ন অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে।

Job Responsibilities

এমআইএস সম্পর্কিত দায়িত্ব:

  • মাইক্রোফিন্যান্স ঋণ সংক্রান্ত সকল তথ্য সফটওয়্যারে সঠিকভাবে এন্ট্রি ও আপডেট করা।
  • শাখার ঋণ বিতরণ, কিস্তি আদায়, বকেয়া, সঞ্চয়, জরিমানা ইত্যাদি বিষয়ে নিয়মিত রিপোর্ট তৈরি করা।
  • মাসিক/ত্রৈমাসিক/বার্ষিক MIS রিপোর্ট প্রস্তুত ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জমা দেওয়া।
  • মাইক্রোফিন্যান্স প্রোগ্রামের শাখা পর্যায় থেকে প্রাপ্ত তথ্য যাচাই ও ডাটা কোয়ালিটি কন্ট্রোল করা।
  • সফটওয়্যার ও ডাটাবেজ রক্ষণাবেক্ষণে আইটি টিমকে সহায়তা করা।

লিগ্যাল সম্পর্কিত দায়িত্ব:

  • ঋণ খেলাপির বিরুদ্ধে নোটিশ জারি ও আদালতে মামলার জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা।
  • আইনজীবীর মাধ্যমে মামলা পরিচালনা ও প্রতিনিধিত্ব করা।
  • মামলার প্রাপ্ত তথ্য যাচাই ও ডাটা কোয়ালিটি কন্ট্রোল করা।
  • প্রতিষ্ঠানের নীতিমালা যেন Microcredit Regulatory Authority (MRA) ও বাংলাদেশ ব্যাংকের বিধি অনুযায়ী পরিচালিত হয় তা নিশ্চিত করা।
  • প্রতিষ্ঠানের জমি/অফিস ভাড়া, ক্রয় বা অন্য কোনো চুক্তি সংক্রান্ত আইনি সহায়তা প্রদান।
  • মাঠকর্মীদের আইনগত সচেতনতা প্রদান এবং আইনি ঝুঁকি কমাতে প্রশিক্ষণ দেওয়া।

Skills & Expertise


Compensation & Other Benefits

শিক্ষানবিশ কালে সর্বসাকূল্যে মাসিক বেতন ৩২,০০০/- টাকা (বিশ হাজার) টাকা । শিক্ষানবিশকাল হবে ০৬ মাস। শিক্ষানবিশ কাল শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে মূল্যায়ন সন্তোষজনক হলে ৩৯০০০ টাকা ।

সংস্থার প্রচলিত সুবিধাদী- বার্ষিক ০২টি উৎসব বোনাস, সিপিএফ, গ্রাচুইটী, বীমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, পারফোরমেন্স বোনাস, দুরত্ব ভাতা, মধ্যাহ্ন ভোজন ভাতা, গৃহ ঋণ, ব্যক্তিগত অগ্রীম ঋণ, মোটরসাইকেল ঋণ প্রাপ্য হবেন।

ইএসডিও কোনো প্রকার শিশু ও যুব নির্যাতন, কোনো প্রকার জেন্ডার নির্যাতন, চরমপন্থা/সন্ত্রাস, দুর্নীতি, যৌন অপব্যবহার, যৌন শোষণ এবং যৌন নির্যাতন, যৌন হয়রানি সহ্য করে না। যদি আপনার ব্যক্তিগত জীবনে বা পূর্ববর্তী কর্মস্থলে/সংস্থায় উল্লেখিত ঘটনাগুলো ঘটে থাকে, তাহলে অনুগ্রহ করে এখানে আবেদন করা থেকে বিরত থাকুন। আপনার নির্বাচনের পরে বা চাকুরীর সময়কালের মধ্যে যদি কোনও ভুল তথ্য পাওয়া যায় এবং উল্লেখিত ঘটনাগুলো পরিলক্ষিত, তাহলে আমরা সংস্থার নিয়ম এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আগ্রহী প্রার্থীগণ https://esdo.net.bd/career/ ঠিকানায় রেজিষ্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ২০/০২/২০২৬খ্রী. বিকেল ৫.০০টার মধ্যে আবেদন করতে হবে।শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে। লিখিত/নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান ইত্যাদি এসএমএস`র মাধ্যমে যথাসময়ে জানানো হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা। (যোগ্য নারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া হবে)

Other jobs you may like