ব্রাঞ্চ ম্যানেজার
Full time @Eco-Social Development Organization (ESDO) posted 3 hours ago in Non-profit and Social Services Shortlist Email JobJob Detail
-
Job ID 32694
-
Career Level Manager
-
Experience 4-5 Years
-
Min. Qualification Master’s Degree
-
Gender Any
-
Industry Experience NGO
-
Candidate Age 30 to 40 years
-
No. of Vacancy 50
-
Job Location Anywhere in Bangladesh
Job Description
Education
- Masters degree in any discipline
Experience
-
- At most 4 years
- The applicants should have experience in the following business area(s): NGO
Additional Requirements
- Age 30 to 40 years
• এনজিও/ আর্থিক প্রতিষ্ঠানে ঋণ কার্যক্রমে মাঠ পর্যায়ে ব্রাঞ্চ বা ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে ব্রাঞ্চ পরিচালনায় কমপক্ষে ৪ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
• ঢাকায় কর্মরত দের অধিকার দেয়া হবে
• কম্পিউটারের এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ও ইন্টারনেট এবং যে কোনো ধরনের সফ্টওয়্যার পরিচালনায় পারদর্শীতা থাকতে হবে ।
• ইএসডিও’র মাইক্রোফিন্যান্স কর্মসূচির যেকোন কর্মস্থলে কাজ করার মানষিকতা থাকতে হবে।
Responsibilities & Context
গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ)’র সনদপ্রাপ্ত বে-সরকারী উন্নয়ণ সংস্থা ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)। ইএসডিও ১৯৮৮ সালে দরিদ্র ও প্রান্তিকদের প্রতি সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি মহৎ দৃষ্টি দিয়ে যাত্রা শুরু করে। জনগণের কেন্দ্রিক সংগঠন হওয়ায় ইএসডিও এমন একটি সমাজের কল্পনা করেছিল যা অসমতা ও অবিচার থেকে মুক্ত হবে। ইএসডিও সামাজিক উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধি মূলক বিভিন্ন কার্যক্রম/ প্রকল্প বাস্তবায়ন করে আসছে। ইএসডিও বর্তমানে দেশের ৫৩টি জেলার ৪০৮ উপজেলায় ১৫ মিলিয়ন অতি দরিদ্র মানুষের সার্বিক উন্নয়নে কাজ করছে।
Job Responsibilities
• কর্মসূচী কাজকর্ম মনিটরিং ও সুপারভিশন করার জন্য নিয়মিত মাঠ পরিদর্শনের পরিকল্পনা করা এবং পরিকল্পনা অনুসারে মাঠ পরিদর্শন করা;
• শাখা অফিস কর্মী কর্তৃক সাপ্তাহিক/মাসিক/ত্রৈমাসিক/ষান্মাসিক/বাৎসরিক প্রদত্ত সকল কাজ কর্ম ও প্রতিবেদন/রিপোর্ট পর্যালোচনা করা ও তাদেরকে প্রয়োজনীয় ফিড ব্যাক দেয়া;
• কর্মসূচীর সাপ্তাহিক/মাসিক/ত্রৈমাসিক/ষান্মাসিক/বাৎসরিক প্রতিবেদন তৈরী করা ও সময়মত কর্তৃপক্ষকে প্রদান করা ।
• মাঠকর্মীরা সাপ্তাহিক সভা সঠিকভাবে পরিচালনা করছেন কি-না তা পর্যবেক্ষণ করবেন ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।
• মাঠকর্মীদের নিকট হতে সমিতির সদস্যদের ঋণ প্রস্তাব গ্রহণ করবেন এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
• উপকারভোগীদের মধ্যে বিতরণকৃত ঋণ সুষ্ঠুভাবে প্রকল্প অনুযায়ী ব্যবহার হচ্ছে কিনা এবং তা নির্ধারিত শর্তানুযায়ী আদায় হচ্ছে কিনা তা অনুসরণ করবেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
• আর্থিক নির্দেশিকা অনুযায়ী হিসাব নিকাশ পরিচালনা করা এবং সকল নথি সংরক্ষণ নিশ্চিত করা;
• জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং সহকারী পরিচালক (কার্যক্রম)/উপ-পরিচালকের সাথে সমন্বয় সাধন করা ও তাদেরকে প্রকল্পের কাজকর্ম নিয়মিত অবহিত করা;
• মাঠে কি কি সমস্যা হচ্ছে তা চিহ্নিত করে সমাধানের চেষ্টা করবেন এবং প্রয়োজনে সহকারী পরিচালক (কার্যক্রম)/ উপ-পরিচালককে এ সম্পর্কে অবহিত করবেন যাতে সমস্যার সমাধান খুঁজে পাওয়া যায়;
• শাখা অফিসের চাহিদা অনুযায়ী দ্রব্য-সামগ্রীর চাহিদা নিরুপণ করে কর্তৃপক্ষের অনুমোদন নেয়া করা এবং তদানুযায়ী ক্রয় নিশ্চিত করা;
• ষ্টোরের মালামাল ও পুরাতন নথিপত্র নির্দেশ মোতাবেক যথাযথভাবে সংরক্ষণ নিশ্চিত করা ।
• শাখা পর্যায়ে সকল কর্মীদের কাজের মূল্যায়ন করা ।
Skills & Expertise
Compensation & Other Benefits
শিক্ষানবিশ কালে সর্বসাকূল্যে মাসিক বেতন ৩৫০০০/- টাকা (পচিশ হাজার) টাকা । শিক্ষানবিশকাল হবে ০৬ মাস। শিক্ষানবিশ কাল শেষে দক্ষতা মূল্যায়নের ভিত্তিতে মূল্যায়ন সন্তোষজনক হলে ৩৯৫৮৩/- টাকা ।
সংস্থার প্রচলিত সুবিধাদী- বার্ষিক ০২টি উৎসব বোনাস, সিপিএফ, গ্রাচুইটী, বীমা, মোবাইল বিল, জ্বালানি বিল, চিকিৎসা ভাতা, বৈশাখী ভাতা, পারফোরমেন্স বোনাস, দুরত্ব ভাতা, মধ্যাহ্ন ভোজন ভাতা, গৃহ ঋণ, ব্যক্তিগত অগ্রীম ঋণ, মোটরসাইকেল ঋণ প্রাপ্য হবেন।
চাকুরীতে যোগদানের সময় ৩০০/- (তিনশত) টাকা মুল্যের নন-জুটিশিয়াল ষ্ট্যাম্পে উপযুক্ত জামিনদার কর্তৃক অঙ্গীকারনামা প্রদান করতে হবে। সাক্ষাৎকারের সময় মুল সনদ পত্র দেখাতে হবে এবং চাকুরীতে যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মুল সনদ মানব সম্পদ বিভাগে জমা রাখতে হবে। চাকুরীতে যোগদানের সময় এক মাসের বেতন সমপরিমাণ টাকা (ফেরতযোগ্য) জামানত প্রদান করতে হবে এবং স্বাস্থ্য পরীক্ষার সনদ জমা প্রদান করতে হবে। ইএসডিও কোনো প্রকার শিশু ও যুব নির্যাতন, কোনো প্রকার জেন্ডার নির্যাতন, চরমপন্থা/সন্ত্রাস, দুর্নীতি, যৌন অপব্যবহার, যৌন শোষণ এবং যৌন নির্যাতন, যৌন হয়রানি সহ্য করে না। যদি আপনার ব্যক্তিগত জীবনে বা পূর্ববর্তী কর্মস্থলে/সংস্থায় উল্লেখিত ঘটনাগুলো ঘটে থাকে, তাহলে অনুগ্রহ করে এখানে আবেদন করা থেকে বিরত থাকুন। আপনার নির্বাচনের পরে বা চাকুরীর সময়কালের মধ্যে যদি কোনও ভুল তথ্য পাওয়া যায় এবং উল্লেখিত ঘটনাগুলো পরিলক্ষিত, তাহলে আমরা সংস্থার নিয়ম এবং দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আগ্রহী প্রার্থীগণ https://esdo.net.bd/career/ ঠিকানায় রেজিষ্ট্রেশন করে অনলাইনে আবেদন করতে হবে। আগামী ২০/০২/২০২৬খ্রী. বিকেল ৫.০০টার মধ্যে আবেদন করতে হবে।শুধুমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সঙ্গে প্রয়োজন মাফিক যোগাযোগ করা হবে। লিখিত/নির্বাচনী পরীক্ষার তারিখ, সময় ও স্থান ইত্যাদি এসএমএস`র মাধ্যমে যথাসময়ে জানানো হবে। নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবেনা।(যোগ্য নারী প্রার্থীগণকে অগ্রাধিকার দেয়া হবে)
Other jobs you may like
-
এমআইএস কাম হিসাবরক্ষক -ট্রেইনি (মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম)
- @ Eco-Social Development Organization (ESDO)
- Thakurgaon, Bangladesh, Collegepara (Gobindanagar) BD, 5100