ম্যানেজার (অডিটর)

ফুল টাইম @পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র in Non-profit and Social Services
  • Dhaka, Bangladesh, Head Office: S Tower 28/1 West Tejturi Bazar, Tejgaon BD, 1215
  • Post Date : মে 7, 2026
  • Apply Before : মে 20, 2026
  • Salary: Tk32,000.00 / Monthly
  • 0 Application(s)
  • View(s) 5
Email Job

Job Detail

  • Job ID 35953
  • Career Level  Manager
  • Experience  Not Required
  • Min. Qualification  Master’s Degree
  • Gender  Any
  • Industry Experience  NGO
  • Candidate Age  At most 35 years
  • No. of Vacancy  60
  • Job Location  Anywhere in Bangladesh

Job Description

Education

  • Master of Business Administration (MBA)
  • Master of Commerce (MCom)
  • এমবিএ/বাণিজ্যে স্নাতকোত্তর। হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রিধারী এবং সিএ সিসি কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। তবে শিক্ষা জীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।

Additional Requirements

  • Age At most 35 years

অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা

  • দেশের স্বনামধন্য কর্পোরেট প্রতিষ্ঠান বা এনজিও তে সংশ্লিষ্ট কাজে/মাইক্রোফাইন্যান্স কর্মসূচির কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।

  • কম্পিউটারে বাংলা ও ইংরেজী লিখনে এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল ও এমএস পাওয়ার পয়েন্ট এবং ইন্টারনেট ব্রাউজিং এ দক্ষতা থাকতে হবে।

  • পরিশ্রমী, সৃজনশীল, দ্রুত সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার যোগ্যতা থাকতে হবে।

  • দেশের যে কোন স্থানে ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

  • শারীরিকভাবে সুস্থ, কর্মঠ, সৎ, বিচক্ষণ ও দায়িত্বশীল হতে হবে।


Responsibilities & Context

পদক্ষেপ বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় উন্নয়ন সংস্থা, ১৯৮৬ সাল থেকে কার্যক্রম পরিচালনা করে আসছে। সক্ষমতা উন্নয়ন, অর্থায়ন সহযোগীতা এবং বাজার সংযোগ-এই সমন্বিত উন্নয়ন কৌশল (HDA) এর মাধ্যমে সংস্থাটি ১ কোটিরও বেশি উপকারভোগীর জীবনমানের পরিবর্তন করেছে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৪০ বছরের পরিবর্তনের ঐতিহ্য নিয়ে, পদক্ষেপ এর রয়েছে ৭০০টিরও বেশি অফিসের একটি নেটওয়ার্ক এবং ১১,০০০ এর বেশি কর্মীর একটি পরিবার। পদক্ষেপ এর প্রোগ্রাম মাইক্রোফাইন্যান্স সেক্টরে একটি সম্ভাবনাময় ক্যারিয়ার গড়ার অনন্য সুযোগ। মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অবদান রাখতে আগ্রহী উদ্যমী তরুণদের জন্য এটি একটি আদর্শ ক্ষেত্র।

পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (MRA) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত (লাইসেন্স নং: ০০১৮১-০০৪৬৮-০০০৯৫) এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর শ্রেষ্ঠ সহযোগী সংস্থা হিসেবে পুরস্কারপ্রাপ্ত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

সংস্থায় অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ এর আওতায় কার্যক্রম পরিচালনার জন্য “ম্যানেজার (অডিটর) পদে কর্মী নিয়োগের লক্ষ্যে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।

  • কর্মস্থল: সারাদেশে পদক্ষেপ এর যেকোনো রিজিয়ন অফিস

  • চাকুরীর ধরণ: স্থায়ী, শিক্ষানবীশকাল ৬ মাস। পরবর্তীতে মূল্যায়নের ভিত্তিতে চাকুরি নিয়মিত করা হবে।

দায়িত্বের সংক্ষিপ্ত বিবরণ

  • হিসাবের যথার্থতা নির্ধারণ ও প্রত্যয়ন করা।

  • ভুলত্রুটি ও জুয়াচুরি উদঘাটন এবং প্রতিরোধ করা।

  • সংস্থা কর্তৃক অনুমোদিত নীতিমালা, গাইডলাইন ও সার্কুলার এর আলোকে কর্মসূচীর আর্থিক ও হিসাব সংক্রান্ত কার্যাবলী পরিচালিত হচ্ছে কিনা যাচাই করে দেখা।

  • প্রচলিত হিসাবরক্ষণ পদ্ধতি সংস্থার কাজের ধারা অনুযায়ী কতটুকু যুক্তিযুক্ত তা খতিয়ে দেখা এবং এর যথার্থতা নিরূপণ করা।

  • আর্থিক লেনদেনে শৃঙ্খলা ও প্রশাসনিক অনিয়ম রোধে অভ্যন্তরীণ নিবারণ ব্যবস্থা পর্যাপ্ত কি না যাচাই করে দেখা।

  • যে কোন ধরণের অনিয়ম উদঘাটন করে ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে অবহিতকরণ এবং সমাধানে সহায়তা করা।

  • নিরীক্ষার মাধ্যমে ব্যবস্থাপনা সংক্রান্ত (আর্থিক ও প্রশাসনিক) দূর্বলতাসমূহ চিহ্নিতকরণ ও তা দূরীকরণের লক্ষ্যে সুপারিশ উপস্থাপন করা।

  • মাঠ পর্যায়ের কার্যক্রমের সফলতা, দূর্বলতা, অগ্রগতি ইত্যাদি বিষয়ে পর্যবেক্ষণ ও তার ভিত্তিতে প্রতিবেদন উপস্থাপন করা।

  • উপকারভোগী/কমিউনিটি পর্যায়ে সংস্থার কার্যক্রমের ফলাফলের উপর পর্যবেক্ষণ ও তার ভিত্তিতে প্রতিবেদন উপস্থাপন করা।

  • সংস্থার নিরীক্ষণযোগ্য ইউনিট/সেকশন/বিভাগ/ব্রাঞ্চ/প্রকল্প কার্যালয় পরিচালনায় সকল প্রকার দূর্বলতা সমূহ চিহ্নিতকরণ ও তা সমাধানে প্রয়োজনীয় সুপারিশ সমূহ স্ব-স্ব কার্যালয় ব্যবস্থাপকসহ সুপারভাইজিং কর্মকর্তাদের অবগতকরণের মাধ্যমে সমাধানের ব্যবস্থা গ্রহণ করা।

  • সকল ক্ষেত্রে সংস্থার নীতিমালা, গাইডলাইন ও সার্কুলার অনুসরণ করে নিরীক্ষা প্রতিবেদন তৈরী করা।

  • সংস্থার প্রয়োজনে যে কোন ব্রাঞ্চে বিশেষ নিরীক্ষা, তদন্ত, দায় দেনা নির্ধারণ, দায়ী ব্যক্তি চিহ্নিতকরণ, Business Review, New Product ডিজাইন এ তথ্য সংগ্রহ ও সরবরাহ, ইস্যু ভিত্তিক নিরীক্ষা সহ অন্যান্য যে কোন কাজ সম্পাদন করা।

  • ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশক্রমে যে কোন দায়িত্ব পালন করা।


Skills & Expertise


Compensation & Other Benefits

বেতন/ভাতা ও আনুষঙ্গিক সুবিধাদি

  • শিক্ষানবীশকালে মাসিক সর্বসাকুল্যে বেতন: ৩২,০০০/- টাকা। সফলভাবে শিক্ষানবীশকাল (৬ মাস) সমাপ্তি শেষে চাকুরি নিয়মিতকরণসহ মাসিক সর্বসাকুল্যে বেতন হবে ৩৬,৪১৩/- টাকা। নিরীক্ষা কাজে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনাক্রমে নির্ধারণ করা হবে।

  • চাকুরিতে যোগদান পরবর্তীতে প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, কর্মী কল্যাণ সুবিধা, ইনস্যুরেন্স সুবিধা, বছরে দু`টি উৎসব ভাতা, নববর্ষ বৈশাখী ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট ও টিএ, ডিএ প্রভৃতি নিয়মানুযায়ী প্রাপ্য হবেন।

নিয়োগের শর্তাবলী

  • শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষার সময়সূচী দরখাস্তে (সিভিতে) প্রদত্ত মোবাইল নম্বরে অবহিত করা হবে।

  • যে কোন আবেদনপত্র গ্রহণ/বাতিল এবং নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলী সংযোজন/শিথিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

  • নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেয়া হবে না।

  • চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর প্রধান অভিভাবক কর্তৃক ৩০০/- টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে লিখিত অঙ্গীকারনামা প্রদান করতে হবে। এছাড়া প্রার্থীর আপনজন/আত্মীয়দের মধ্যে থেকে আরো দুইজন ব্যক্তিকে (সরকারী/আধা সরকারী/বেসরকারী চাকুরীজীবী) সংস্থার নির্ধারিত ফরমে গ্যারান্টার হতে হবে।

  • কোন প্রার্থী কোন ক্ষেত্রে ভুল তথ্য প্রদান অথবা সত্য গোপন করলে নিয়োগ পাবার পরও যে কোন সময় তার নিয়োগ বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবেন।

উল্লেখিত ক্রাইটেরিয়া অনুযায়ী সংস্থায় বর্তমানে কর্মরত যোগ্য কর্মীগণ আবেদন করতে পারবেন।

সার্কুলারে উল্লেখিত পদসহ ভবিষ্যতে সৃষ্ট সকল পদে আবেদন করা এবং নিয়োগ সংক্রান্ত সর্বশেষ তথ্য প্রাপ্তির লক্ষ্যে আগ্রহী প্রার্থীদেরকে ক্যারিয়ার (career.padakhep.org)-এ প্রোফাইল তৈরি করার জন্য অনুরোধ করা হলো।

Other jobs you may like