প্রোগ্রাম অ্যাসিস্ট্যান্ট, মাইক্রোফাইন্যান্স দাবি (প্রকল্প কর্মী)
ফুল টাইম @BRAC posted 7 দিন ago in Non-profit and Social Services Shortlist Email JobJob Detail
-
Job ID 33456
-
Career Level Executive
-
Experience 0-1 Year
-
Min. Qualification Bachelor's Degree
-
Gender Any
-
Industry Experience NGO
-
No. of Vacancy ১
-
Job Location Anywhere in Bangladesh
Job Description
Education
- যে কোন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক বা স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি। সকল পরীক্ষায় ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণী অথবা সমমানের জিপিএ/ সিজিপিএ ২.০০ থাকতে হবে।
Responsibilities & Context
ব্র্যাক বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা, যা ১৯৭২ সালে বাংলাদেশে প্রতিষ্ঠা লাভ করে। দারিদ্র্য ও বৈষম্যের মধ্যে বসবাসরত বিশ্বের ১০ কোটিরও বেশি মানুষের পাশে থেকে ব্র্যাক তাদের সম্ভাবনাময় জীবনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি দেশজুড়ে ৩,২০০+ শাখার মাধ্যমে প্রায় ১.১৫ কোটি গ্রাহককে আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করছে, যার মধ্যে ৯০% নারী গ্রাহক।
দায়িত্বসমূহ:
-
মাঠ পর্যায়ে জরিপ পরিচালনা, যোগ্য সদস্য নির্বাচন এবং গ্রাম সংগঠন (VO) গঠন করা।
-
নির্ধারিত সময়সূচী অনুযায়ী দৈনিক ঋণ কিস্তি আদায় ও বকেয়া কিস্তির ফলোআপ করা।
-
ঋণ বিতরণ, লেনদেনের সঠিক রেকর্ড সংরক্ষণ, পাসবই যাচাই ও নিয়মিত রিপোর্ট প্রস্তুত করা।
-
সকল প্রকার গ্রাহকসেবা নিশ্চিত এবং সুরক্ষা নীতিমালা অনুসরণ করা।
কর্মস্থল: ব্র্যাক মাঠ কার্যালয়। বাংলাদেশের যে কোন জায়গায় কাজ করার মানসিকতা থাকতে হবে।
Compensation & Other Benefits
বেতন: স্নাতক/ সমমানের ডিগ্রি পাশ সম্পন্ন প্রার্থীদের জন্য বেতন নির্ধারিত হবে ১৬,০০০ টাকা এবং স্নাতকোত্তর/ সমমানের ডিগ্রি পাশ সম্পন্ন প্রার্থীদের জন্য বেতন নির্ধারিত হবে ১৯,০০০ টাকা।
সুবিধাসমূহ: নীতিমালা অনুযায়ী উৎসব ভাতা, মাতৃত্ব/ পিতৃত্বকালীন ছুটি, স্বাস্থ্য ও জীবন বীমা এবং অন্যান্য।
ক্যারিয়ার: পারফরম্যান্সের উপর ভিত্তি করে এবং সংস্থার নীতিমালা অনুযায়ী চাকরি নিয়মিত হওয়ার সুযোগ রয়েছে। চাকরি নিয়মিত করা হলে- মাসিক বেতন হবে স্নাতক/ সমমানের ক্ষেত্রে ২৬,১০৪ টাকা এবং স্নাতকোত্তর/ সমমানের ক্ষেত্রে ৩২,২৮৭ টাকা। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনসেনটিভ, পারফরম্যান্স বোনাস, বেস্ট এ্যাওয়ার্ড, মোটরসাইকেল ভাতা, যাতায়াত ভাতা এবং সংস্থার নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
-
চাকরি পাওয়ার ক্ষেত্রে যে কোন ব্যক্তিগত যোগাযোগ প্রার্থীর অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করা হল এবং এই ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে কর্তৃপক্ষ দায়ী থাকবে না।
-
নির্বাচিত প্রার্থীদের যথাযথ রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেকিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে যার মধ্যে পুলিশ ভেরিফিকেশন অন্তর্ভুক্ত থাকতে পারে।
-
এই পদটি শুধু বাংলাদেশী নাগরিকদের জন্য উন্মুক্ত।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ মার্চ ২০২৬ তারিখের মধ্যে careers.brac.net এর মাধ্যমে আবেদন করতে হবে।
এছাড়াও QR Code Scan করে আবেদন করতে পারবেন।
PA
ব্র্যাক বিশ্বাস করে, আমাদের সঙ্গে যুক্ত সকল ব্যক্তি- যেমন কর্মী, কর্মসূচির অংশগ্রহণকারী, সহযোগী সংস্থা এবং যেসব জনগোষ্ঠীর সঙ্গে আমরা কাজ করি- তাদের প্রত্যেকেরই সব ধরনের ক্ষতি, নিপীড়ন, অবহেলা, হয়রানি এবং শোষণ, বিশেষ করে যৌন হয়রানি ও নির্যাতন থেকে সুরক্ষিত থাকার অধিকার রয়েছে।
আমরা বয়স, জাতি, ধর্ম, লিঙ্গ, প্রতিবন্ধিতা, জাতিগত পরিচয় কিংবা আর্থসামাজিক পটভূমি নির্বিশেষে সকলের মানবিক মর্যাদা, অন্তর্ভুক্তি এবং মর্যাদাসম্পন্ন কাজের সমান সুযোগকে সম্মান করি। জীবনের কঠিন সময় পেরিয়ে, হাল না ছেড়ে যারা আবার উঠে দাঁড়িয়েছেন- সেই সাহসী ও সংগ্রামী মানুষদের আমরা আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করি।
মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি সনদ নম্বরঃ ০০৪৮৮-০০১৮৬-০০০৬৫
Other jobs you may like
-
Officer, Monitoring (BRAC Seed and Agro Enterprise) ফিচার্ড
- @ BRAC
- Dhaka, Bangladesh, BRAC Centre, 75 Mohakhali BD, 1212