গাড়ি চালক
Full time @COAST Foundation posted 13 hours ago in Non-profit and Social Services Shortlist Email JobJob Detail
-
Job ID 37704
-
Career Level Any
-
Experience 3-4 Years
-
Min. Qualification SSC
-
Gender Any
-
Industry Experience NGO
-
Candidate Age 35 to 40 years
-
No. of Vacancy 3
-
Job Location Dhaka Division
Job Description
Education
- SSC
- শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম ২য় বিভাগ বা জিপিএ ২.৫০, (৫.০০) সহ এসএসসি পাশ।
Experience
-
- 3 to 5 years
- The applicants should have experience in the following business area(s): NGO
Additional Requirements
- Age 35 to 40 years
-
অভিজ্ঞতা: গাড়ি চালক হিসেবে এনজিওতে নুন্যতম ৩-৫ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
-
আবেদনকারীর অটোমোবাইল কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীর অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
-
বাংলাদেশ সেনাবাহিনীতে অথবা সেনা অফিসারের গাড়ি চালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এমন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
-
গাড়ীর ইঞ্জিন, এসি, ইলেক্ট্রিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে পারদর্শী হতে হবে।
Responsibilities & Context
কোস্ট ফাউন্ডেশন (www.coastbd.net) একটি মানভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারি সংস্থা (এনজিও), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) থেকে Special Consultative Status প্রাপ্ত। কোস্ট ১৯৯৮ সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রনকারী সংস্থা (এমআরএ) কর্তৃক নিবন্ধিত এবং সনদ নং ০০৯৫৬-০৪০৪১-০০০৬৮।
বর্তমানে কোস্ট ফাউন্ডেশন নিম্নোক্ত পদে নিয়োগের জন্য প্রান্তিক জনগোষ্ঠী, রাজনীতি ও সমাজ সচেতন প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করছে।
কর্মস্থল: কোস্ট প্রধান অফিস, শ্যামলী, ঢাকা। ঢাকা সিটি কর্পোরেশন এর বিভিন্ন এলাকা এবং রাস্তা পরিচিতি থাকতে হবে।
Compensation & Other Benefits
-
বেতন: ৩০,০০০-৩৫,০০০ টাকা।
-
বিশেষ অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যেতে পারে।
অন্যান্য শর্তাবলী:
১. সাক্ষাতকারের সময় ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (১৫ দিনের পূর্বে তোলা ছবি গ্রহনযোগ্য নয়), সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূলকপি, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে। সকল সনদের অনুলিপি, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি জমা দিতে হবে।
২. ছাত্র ও ধূমপায়ীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নাই। কোন প্রার্থী সম্পর্কে নারী বা শিশুর প্রতি শোষন বা যৌন নির্যাতনের কোন অভিযোগ থাকলে বা প্রমানিত হলে তার প্রার্থীতা বা নিয়োগ বাতিল হয়ে যাবে। নির্বাচিত প্রার্থীদের সর্বদা যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে। নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয়ে তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না বা তার পরিবারের কোন সদস্যকে বাল্যবিবাহ দিবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে।
৩. বিএমআই (Body Mass Index) অনুযায়ী শরীরের গঠন আদর্শমানে থাকতে হবে।
আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম্যাটে সিভি পাঠাতে অনুরোধ করা হচ্ছে। সিভি ফরম্যাট ডাউনলোভ করতে এখানে ক্লিক করুন অথবা ভিজিট করুন https://coastbd.net/job-opportuntiy/ এই ফরম্যাটের পরিবর্তে অন্য কোন সিভি গ্রহণ করা হবে না। পূর্ণাঙ্গ সিভি পুরন করে আগামী ৩০ জুন ২০২৬ তারিখের মধ্যে মেইলে অথবা ডাকযোগে প্রধান কার্যালয়, বাড়ি # ১৩, রোড ২, শ্যামলী, ঢাকা-১২০৭ সিভি পাঠাতে হবে। সিভির সাথে অবশ্যই পাসপোটি সাইজের ছবি (১৫ দিনের পূর্বে তোলা ছবি গ্রহনযোগ্য নয়) জমা দিতে হবে।
যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে, এমনকি প্রার্থিতাও বাতিল হতে পারে।
শৃংখলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগ প্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে ৩০০ টাকা মূল্যের ননজুডিশিয়াল স্টাম্পে
অঙ্গীকারনামা গ্রহণ করবে।
Other jobs you may like
-
Project Proposal Writer
- @ Good Neighbors Bangladesh
- Dhaka, Bangladesh, Swadesh Properties Ltd., Shornaly Abashon Project, Plot no: 05, Road no: 02, Block: A Barua, Khilkhet, 1229